সভাপতি- মাসুদ রানা সম্পাদক- আব্দুল মান্নান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) বিকেলে বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির ও সাংগঠনিক সম্পাদক এস.আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা ও আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ৭১ এই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের নেতৃবৃন্দ ও সদর থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ।














