• Home
  • বিনোদন
  • অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন
Image

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস ও সম্পদের তথ্য অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন একজন নাগরিক। মিরপুরের বাসিন্দা ওই ব্যক্তি রোববার (৯ আগস্ট) আবেদনটি জমা দেন।

আবেদনে স্নিগ্ধা চৌধুরীর জীবনযাপন, গাড়ি ও সম্পদের উৎস নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলা হয়েছে, দৃশ্যমান আয়ের সঙ্গে তার কথিত বিলাসবহুল জীবনযাপনের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

আবেদনে আরো বলা হয়, স্নিগ্ধা চৌধুরী মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তার অভিনীত দুটি সিনেমার কথা উল্লেখ করে আবেদনকারী দাবি করেন, এর একটি এখনো মুক্তি পায়নি। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে কাজ করার পরও তিনি ব্যয়বহুল গাড়ি ও বিলাসবহুল বাসস্থান ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনপত্রে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

এ ছাড়া একটি ভিডিও বার্তার প্রসঙ্গ উল্লেখ করে আবেদনকারী দাবি করেছেন, সেখানে স্নিগ্ধা তার গাড়ির উচ্চমূল্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য বডিগার্ড এবং তার কথিত প্রভাবশালী প্রেমিকের বিষয়ে মন্তব্য করেছেন। এসব বক্তব্যের ভিত্তিতে অভিনেত্রীর সম্পদ, আয়ের উৎস ও প্রভাবের উৎস অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »