• Home
  • দেশ
  • ফেনী ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
Image

ফেনী ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনী প্রতিনিধি : ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ঔষধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »