• Home
  • দেশ
  • আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টায় যুবক গ্রেফতার
Image

আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টায় যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ দেওয়ান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ দেওয়ান রামপুরা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। পুলিশ মাসুদ দেওয়ানকে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) পুলিশ আদালতে পাঠিয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী অটোভ্যান নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই আগে থেকে ওত পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় গৃহবধূর চিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »