আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই দুই জনকে বুধবার (৫ আগস্ট) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।জানা যায়, আদমদীঘি থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা মূলে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার নশরতপুর ইউপির চাটখইর গ্রামের মৃত ইব্রাহিম সাকিদারের ছেলে আছিম উদ্দীন সাকিদারকে গ্রেপ্তার করে। অপর আরেক অভিযানে সান্তাহার পৌর শহরে গভীর রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরার সময় পুলিশ নতুন বাজার হাটখোলা এলাকার আব্দুস সালামের ছেলে সোহেল রানাকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীকে বুধবার (৫ আগস্ট) আদালতে প্রেরন করা হয়েছে।
















