• Home
  • দেশ
  • কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
Image

কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি আলেফ নুর এবং উপজেলা কৃষকদলের সভাপতি ফেরদৌস হাসান জনি প্রমুখ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশের উন্নয়নে তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »