• Home
  • দেশ
  • আদমদীঘিতে সড়কে প্রাণ গেল শাপলা বিক্রেতা শহিদুলের
Image

আদমদীঘিতে সড়কে প্রাণ গেল শাপলা বিক্রেতা শহিদুলের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সড়কে ছাগলকে ঘাস খাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা গেছেন। মৃত শহিদুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাঁল্লা কেল্লাপাড়া ব্রীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সান্তাহার ইউনিয়নের পাঁল্লা কেল্লাপাড়া গ্রামের নিকট ব্রিজ এলাকায় শাপলা বিক্রিতা শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে শিশু আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এ সময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমানসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা নতুন মোটরসাইকেল কিনে মির্জাপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »