• Home
  • দেশ
  • আদমদীঘিতে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ প্রহীতা
Image

আদমদীঘিতে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ প্রহীতা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল বৈধ লিজ গ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ের কানুনগো শরিফুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পাকশী রেলওয়ে এস্টেট বিভাগ থেকে পুকুরটি বৈধভাবে ৩ বছরের জন্য লিজ নেন আনোয়ার হোসেন বেলাল। তবে লিজ পাওয়ার পরও তিনি পুকুরটির দখল বুঝে পাননি। অভিযোগ রয়েছে, পাশের পুকুরের সঙ্গে বসবাসকৃত আব্দুল মান্নান নামে এক ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বেলাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রেলওয়ে প্রশাসন বৈধ লিজ গ্রহীতার কাছে পুকুরটির দখল বুঝিয়ে দেয়। ফলে দীর্ঘদিনের বঞ্চিত হওয়া বৈধ মালিক তার পুকুরটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এদিকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে রেলওয়ে প্রশাসনের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »