• Home
  • জাতীয়
  • ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন
Image

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফর হবে সংক্ষিপ্ত। তিনি সেখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

এ সফরে সীমিত সংখ্যক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে। জানা গেছে, সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »