• Home
  • বিনোদন
  • সিজেপি-র বিক্ষোভে গিয়ে হঠাৎ অসুস্থ প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি
Image

সিজেপি-র বিক্ষোভে গিয়ে হঠাৎ অসুস্থ প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি

ভারতের দিল্লিতে সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অর্ধচেতন অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, অসুস্থ শাবানা আজমিকে তার চারপাশের লোকজন ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খোলার অনুরোধ জানালে পরবর্তীতে গেট খুলে দেওয়া হয় এবং অভিনেত্রীকে সিকিউরিটি কেবিনের কাছে নিয়ে বসিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয়।

রবিবার থেকেই সিজেপি-র অনশনরত অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন শাবানা আজমি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাদের প্রতিবাদটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখাই এর প্রধান উদ্দেশ্য।

প্রতিবাদে অন্য বলিউড তারকারা কেন যোগ দিচ্ছেন না—সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে আজমি পাল্টা প্রশ্ন তোলেন, কেন কেবল চলচ্চিত্র ব্যক্তিত্বদেরই এই প্রশ্ন করা হয়, শিল্পপতি বা ব্যবসায়ীদের নয়? তিনি বলেন, তারকাদের ওপর বেশি নজর দিলে মূল আন্দোলনের মূল ইস্যুগুলো আড়ালে পড়ে যায়।

সিজেপি-র এই আন্দোলনে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারাও যন্তর মন্তরে এসে সমর্থন জানিয়েছেন। একদিকে শাবানা আজমির অসুস্থতা নিয়ে নেটিজেনরা যেমন উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে তারকাদের আন্দোলনমুখী ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো চর্চা চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »