আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত তিন আসামীকে সোমবার আদালতে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘি থানা পুলিশ রবিবার রাতে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার লোক পশ্চিম কলোনীর সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেনকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে নিয়মিত মাদক মামলায় সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন এবং বিদ্যুৎ আইন মামলায় উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামানিককে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাতকৃত তিন আসামীকে সোমবার ( ২০ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে।















