• Home
  • দেশ
  • কাউনিয়ার হারাগাছে ১১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Image

কাউনিয়ার হারাগাছে ১১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানের বাড়িতে মাদক বিক্রির সময় হাতেনাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন ল²ীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিমবাদ কোনিয়া গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।কাউনিয়া থানার ওসি শিহাব উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »