• Home
  • দেশ
  • কাউনিয়ায় সড়ক পার হতে গিয়ে অটোর ধাক্কায় প্রাণ গেল শিশুর
Image

কাউনিয়ায় সড়ক পার হতে গিয়ে অটোর ধাক্কায় প্রাণ গেল শিশুর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শাহানা আক্তার শাকিলা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার নিজপাড়া গ্রামের চা-দোকানি শাহিন আলমের মেয়ে শাহানা আক্তার শাকিলা রোববার রাতে মায়ের সঙ্গে কাউনিয়া বাসস্ট্যান্ডে বাবার চায়ের দোকানে যাচ্ছিল। পথে কাজল মার্কেটের সামনে অন্নদানগর সড়ক পার হওয়ার সময় হঠাৎ মায়ের হাত থেকে ছুটে গিয়ে চলন্ত ব্যাটারি চালিত অটোরিকশার সামনে পড়ে যায়। এতে অটোর ধাক্কায় সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।কাউনিয়া থানার ওসি শিয়াব উদ্দিন অটোরিকশার ধাক্কায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »