• Home
  • দেশ
  • নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুরে মিলল সিয়ামের মরদেহ, শোকে স্তব্ধ কাউনিয়া
Image

নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুরে মিলল সিয়ামের মরদেহ, শোকে স্তব্ধ কাউনিয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সিয়াম মৃগীরোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।

কাউনিয়া থানার ওসি শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »