• Home
  • প্রচ্ছদ
  • মহাখালীতে হতে পূর্বাচলে নেওয়া শুরু, আন্তঃজেলা বাস ঢুকবে না ফুলবাড়িয়ায়
Image

মহাখালীতে হতে পূর্বাচলে নেওয়া শুরু, আন্তঃজেলা বাস ঢুকবে না ফুলবাড়িয়ায়

অনলাইন ডেস্ক: রাজধানীর যানজট কমানো ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন এলাকায় নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ি আসা-যাওয়া করে। এর ফলে টার্মিনাল এলাকায় অতিরিক্ত গাড়ির চাপ, সড়কে পার্কিং এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এই জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণ করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা কাজ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে মহাখালী এলাকায় যানজট কমানোর পাশাপাশি নগরবাসীর চলাচল আরও সহজ হবে।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করবে না। আন্তঃজেলা বাসগুলো আপাতত সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন। তিনি জানান, রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »