Image

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে ওএসডি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

গত ১৮ মে অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে তিনি একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানান, ১৮তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন।

পরে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »