নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা-দুর্যোগের মতো কঠিন পরিস্থিতিতে জোরপূর্বক পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। এরপর থেকে তারাা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডে জড়ো হযে এই কর্মসুচি পালন করে। এরপরে দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন। এরপর ¯েøাগান থামলেও শিক্ষার্থীরা বেলা ২:৩০ টা পর্যন্ত শিক্ষা বোর্ডে অবস্থান করছিল। এসময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে হাজারো পরীক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অনেকেই ভিজে কাপড়ে পরীক্ষা দিয়েছেন, আবার কেউ সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাদের দাবি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মতো সারাদেশের সব বোর্ডের পরীক্ষাও সাময়িকভাবে স্থগিত করা হোক।












