আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকা রোডে একই রাতে ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে চোরেরা দোকান ঘরের দেয়াল ও টিন কেটে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার রেলওয় জংশন ষ্টেশন রোড এলাকায় গত সোমবার দিবাগত রাতে চোরেরা একটি বেকারী দোকান, আর্দশ ছাটাখানা, তমা পেপার হাউজ, কল্লোল মটরস, শামিম ট্রের্ডাস, উজ্জল ইলেকট্রিকস দোকান ঘরের দেয়াল ও টিন কেটে চুরি করে নিয়ে যায়। চোরেরা এসব দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে। একই রাতে ছয়টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। এব্যাপারে সান্তাহার টাউন ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, চুরির এঘটনা নিয়ে তদন্ত চলছে। পুলিশ চোরদের সনাক্ত ও গ্রেপ্তার করতে মাঠে নেমেছে।















