• Home
  • দেশ
  • জমির উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে বিএনপির দোয়া মাহফিলের আয়োজন
Image

জমির উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় পঞ্চগড়ে বিএনপির দোয়া মাহফিলের আয়োজন

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর আহ্বানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »