• Home
  • দেশ
  • কাউনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Image

কাউনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোস্তাকিন ইসলাম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোস্তাকিন ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাতকানিয়া কলোনি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সঙ্গে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি চওড়াটারী গ্রামের নানা নওশাদ আলীর বাড়িতে বেড়াতে আসে মোস্তাকিন। রোববার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের দোলা জমির পানিতে পড়ে যায় সে।

একপর্যায়ে শিশুটিকে বাড়ির আশপাশে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে বাড়ির পাশের দোলা জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »