পঞ্চগড় প্রতিনিধি: বর্ষিয়ান রাজনীতিবিদ ,জাতীয় সংসদের স্পিকার এব অস্থায়ী রাষ্ট্রপতি মুহাম্মদ জমির উদ্দীন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পঞ্চগড়ে।
তার মৃত্যুতে দুপুর ২ টার পরে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্তান মাঠে তার গায়েবানা জানা যা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল সালাম জানা যা পড়ান।জানা যায় বিএনপির নেতাকর্মী সমর্থক ভক্ত সহ সর্বস্তরের মানুষ অ ং শ নেয়।ভোরে এই বর্ষিয়ান রাজনীতীবিদের মৃত্যুতে জেলা বিএনপি অফিসে নেতাকর্মীরা ছুটে আসে।
তার মৃত্যুতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু , জেলা বিএনপির যুগ্ম আহবা য়ক জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি ) আদম সুফি , জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদল, যুবদল ,কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোক প্রকাশ করেছেন পঞ্চগড় প্রেসকøাবের নেতৃবৃন্দ সহ সকল সংবাদকর্মীরা। শোক প্রকাশ করেছেন জেলার সামাজিক সাংষ্কৃতিক সংগঠন, চেম্বার অব কমার্স , বনিক সমিতি, ব্যবাসায়ি সমিতি।
এছাড়া তার মৃত্যুতে শোকাহত তার জন্ম স্থান তেতুঁলিয়ার ভজনপুর এলাকার সর্বস্তরের মানুষ। মহান মানুষটির জন্য উপজেলার হাজার হাজার মানুষ শোকে মূহ্যমান। বর্ষিয়ান মানুষটির পরিবার-পরিজন স্বজন ও তার শুভাকাংখিরা
শোক জানিয়েছেন তেতুঁলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু ও সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন সহ উপজেলার সকল নেতাকর্মীরা।
মুহাম্মদ জমির উদ্দীন সরকার সাবেক রাস্্রটপতি জিয়াউর রহমানের সময় গনপূর্ত প্রতিমন্ত্রী ছিলেন। এরপর আবদুস সাত্তারের মন্ত্রী সভায় প্রতিমন্ত্রীর দায়ি ত্ব পান। পরবর্তী ১৯৯১ সালে বিএনপির সরকারে এলে প্রথমে ভূমিপ্রতিমন্ত্রী পরবর্তীতে শিক্ষামন্ত্রীর হিসেবে মন্ত্রী সভায় ছিলেন। এরপর ২০০১ সালে বিএনপি আবারও ক্ষমতায় এরে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পান।
পঞ্চগড়ের আপামর জনতা তার মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। তিনি দেশের কল্যাণে একনিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন বলে মত ব্যক্ত করেন জেলার মানুষ। তার নেতৃত্ব একটি অধ্যয়ের অবসান হলো যা কখনো পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে জেলা বিএনপির অফিসে শোক বই খোলা সহ কোরআন তেলওয়াত পাঠ করা হয়।














