• Home
  • জাতীয়
  • স্ত্রীকে নিয়ে ঢামেক ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি প্রধানমন্ত্রীর
Image

স্ত্রীকে নিয়ে ঢামেক ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি প্রধানমন্ত্রীর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থী, চিকিৎসক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সেলফিও তোলেন।

প্রধানমন্ত্রী শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

ক্যাম্পাসে পৌঁছে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম-সংলগ্ন লনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এরপর ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নসংক্রান্ত একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »