আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মৎস্য খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত পশ্চিম বগুড়ার আদমদীঘিতে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনার অপরাধে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমান আদালত টিম অভিযান চালিয়ে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা ও মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে মের্সাস সরকার ট্রের্ডাসের সত্বাধিকারী মুজাহিদ হোসেনের ১০ হাজার টাকা, হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মোস্তাক আহম্মেদের ৫ হাজার টাকা এবং মাসুদ রানা খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মাসুদ রানার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।












