আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাছের রেনু পোনা উৎপাদনের জন্য হ্যাচারী তৈরী করে ব্যবসা পরিচালনা করার পরও সরকারী নির্দ্দেশনা শর্তেও হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গতকাল রবিবার (৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি উপজেলা সদরের কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারী লাইসেন্স নবায়ন না করার অপরাধে কদমা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হ্যাচারী মালিক মিঠু হোসেনের ৫০ হাজার টাকা এবং আদমদীঘি রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারীর মালিক তালশন গ্রামের আব্দুল জলিলের ছেলে বেলাল হোসেনের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।














