• Home
  • দেশ
  • কাউনিয়ার প্রবীণ শিক্ষক আক্কাস আলী আর নেই
Image

কাউনিয়ার প্রবীণ শিক্ষক আক্কাস আলী আর নেই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার প্রবীণ শিক্ষক, সমাজসেবক ও কাউনিয়া নিজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী (১০০) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তালুকশাহবাজ (আটানি) গ্রামের বাসিন্দা আক্কাস আলী দীর্ঘদিন কাউনিয়া নিজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তোলার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐে সক্রিয় ভ‚মিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে কাউনিয়া নিজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার পূর্ব পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুুকুলসহ এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »