• Home
  • দেশ
  • কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি; আমনের ক্ষেত ও বীজতলা তলিয়ে দুশ্চিন্তায় কৃষক
Image

কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি; আমনের ক্ষেত ও বীজতলা তলিয়ে দুশ্চিন্তায় কৃষক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করে এবং বর্তমানে তিস্তা রেলসেতু পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার বেশ কয়েকটি চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, তিস্তা ব্রীজের ভাটিতে অবস্থিত চর ঢুষমারা, তালুক শাহবাজ, নিজপাড়া, হরিচরনশর্মা, বিশ^নাথ, আজম খাঁ চরসহ বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষিজমিতে পানি প্রবেশ করেছে। পানিতে প্রায় ১৬ হেক্টর জমির আমন ধানের ক্ষেত, বীজতলা, বাদাম ও সবজিক্ষেত তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ব্যারেজ স‚ত্র জানায়, উজান থেকে নেমে আসা ঢলের কারণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ফলে তিস্তার পানি দ্রæত বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিম্নাঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়েছে।

বালাপাড়া ইউনিয়নের ঢুষমারা চরের কৃষক নজরুল ইসলাম বলেন, “বৃষ্টি ও উজানের ঢলে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় গ্রামের প্রায় ৫০ পরিবারের বসতভিটা এবং আমন ধানের ক্ষেত, বীজতলা, বাদাম ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। সামনে আরও পানি বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান বলেন, “তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তাপাড়ের চরাঞ্চলের বাসিন্দারা নতুন করে বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতির ওপর স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »