কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তিসহ বিতর্কিত সব মূর্তি অপসারণের দাবিতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার উলামা লি ইসলাহীল উম্মাহ, কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বলা হয়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তিসহ বিতর্কিত সব মূর্তি অপসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রকল্পটির অর্থায়নের উৎস, সম্ভাব্য সা¤প্রদায়িক উত্তেজনা এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি জামালুদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, সহ-সভাপতি মুফতি সাব্বীর আহমদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফেরদৌস, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা জিহাদ, সিনিয়র উপদেষ্টা সদস্য এবং উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।















