• Home
  • দেশ
  • পঞ্চগড়ে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৯ জন কে অনুদান প্রদান
Image

পঞ্চগড়ে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৯ জন কে অনুদান প্রদান

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ১৯ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ৯৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই অনুদান হয়তো বড় কোনো সহায়তা নয়, তবে এটি উপকারভোগীদের প্রয়োজনের মুহূর্তে কিছুটা স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি এ ধরনের অনুদান অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। অনুদান যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠান শেষে ১৯ জন হতদরিদ্র ও অসহায় উপকারভোগীর হাতে মোট ৯৫ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »