• Home
  • দেশ
  • ভিটামিন-“এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন
Image

ভিটামিন-“এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ‘ভিটামিন-এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” ¯েøাগানে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২২ হাজার শিশুকে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত রোববার (২৮ জুন) সকাল ৯টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিশুকে টিকা খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিতি ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, ডা: বিলাশ কুমার সাহা, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ফার্মাসিষ্ট ফরহাদ হোসেন প্রমুখ।

ডা: ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন, আদমদীঘি বাসস্ট্যান্ড ও মুরইল বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১শ ৭২ টি কেন্দ্র স্থাপনের মাধ্যমে এসব শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের মাধ্যমে খাওয়ানো চলছে। প্রতিদিন ক্যাম্পেইন কেন্দ্রে ২জন করে কর্মি নিয়োজিত থেকে কার্যক্রম পরিচালনা করছেন। ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৬২০জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ২০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে খাওয়ানো চলমান রয়েছে। ৬ মাস বয়সেন নীচে, ৫৯ মাস বয়সের বেশি বয়সের শিশু এবং অসুস্থ্য কোন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »