আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করার বিষয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৮ জুন) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, আবেদ আলী, আব্দুল আলীম, তহির উদ্দীন, আব্দুস ছালাম, মজিবর রহমান, হাবিল উদ্দীন, আব্দুস ছাত্তার প্রমুখ। মতবিনিময় কালে বক্তারা দেশের দ্রব্যমূল্য বাজারে তাল মিলিয়ে সরকারি সকল পেশার কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হলেও বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বৈষম্য নীতি করা হচ্ছে। তাই বর্তমান স্বাধীনতার পক্ষের সরকারের নিকট সারাদেশে সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্পানী ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা ও তার সাথে চিকিৎসা ভাতা একত্রিত করে দেয়ার জন্য দাবী জানান।











