• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পৌরকর আদায় ও জন্ম নিবন্ধন বিষয়ক বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে পৌরকর আদায় ও জন্ম নিবন্ধন বিষয়ক বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: বকেয়া পৌরকর , পানির বিল আদায় এবং শতভাগ জন্ম -নিবন্ধন নিশ্চিত করণ ও প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড় পৌর সভার উদ্যোগে দুদিন ব্যাপী এই অবহিত করণ কর্মসূচির উদ্যোগ গ্রহন করা হয়েছে। ২৭-১৮ জুন পর্যন্ত পৌরসভার সকল ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পঞ্চগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএম কলেজের হলরুমে শনিবার বিকেলে ওই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএম কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব। বক্তব্য রাখেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা শাহাদৎ হোসেন। পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ আকতারুজ্জামান, কামরুল ইসলাম কামু , ময়নুল ইসলাম, সাবিবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ড্রেনেজ , সড়ক উন্নয়ন পরিষ্কার পরিছন্নতার ঘাটতি রয়েছে। সেবার মান বুদ্ধি নাগরিকদের উন্নয়নে পৌর কর্তৃপক্ষের আরও সজাগ হতে হবে। সময় পৌর কর্মকর্তারা পৌরসভার উন্নয়নে সীমাবদ্ধতা সহ বাৎসরিক উন্নয়ন সহায়তা দিয়ে পঞ্চগড় পৌর সভার উন্নয়ন চলমান রয়েছে বলে উল্লেখ করেন। তারা সময় মত পৌর কর,পানির বিল পরিশোধ করার জন্য সকল নাগিরকদের প্রতি অনুরোধ জানান।আগামীতে পৌর নাগরিকদের সকল সুবিধাÑঅসুবিধা সামনে রেখে কাজ করা হবে বলে জানা।এছাড়া এ দিন ৭,৮,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে পৌর সূত্রে জানা যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »