• Home
  • দেশ
  • রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে শিক্ষক বাবার মৃত্যু
Image

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে শিক্ষক বাবার মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

নিহত রেজাউল করিম অবসরপ্রাপ্ত শিক্ষক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আঘাতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়।

এবিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »