আর কালক্ষেপণ নয় দ্রæত মহাপরিকল্পনা বাস্তবায়নের আহবান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিস্তা মহাপরিকল্পনা দ্রæত বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, রংপুর জেলা ও উপজেলা শাখা।
শনিবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে প্রতিশ্রæতি দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান ফারুক, বায়তুল মাল সম্পাদক এস এম গোলাম কিবরিয়া, হারাগাছ পৌর শাখার সভাপতি মোঃ আইনুল হক, বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম এবং ছাত্র শিবির রংপুর জেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মোক্তারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তিস্তা নদী ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় আকস্মিকভাবে পানি ছেড়ে দেয়ায় উত্তরাঞ্চলের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচ সুবিধা স¤প্রসারণ, নদীর দুই তীরে আধুনিক নগর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব হবে। এতে উত্তরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। “আমরা আর প্রতিশ্রæতির আশ্বাস শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।”
সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, তিস্তার উজানে ভারত তাদের প্রয়োজন অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করে, যার ফলে কখনো খরা, কখনো বন্যার পরিস্থিতি তৈরি হয়। এ দুর্ভোগ থেকে উত্তরণের জন্য দ্রæত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা ও কার্যক্রম শুরু করার আহŸান জানান। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের নদীভাঙন, বন্যা ও পানিসংকট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
















