• Home
  • আইন-আদালত
  • দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ডে
Image

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ডে

১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকা থাকলেও আসামিরা অতিরিক্ত টাকা নেন। আসামিরা রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতিসাধন করে বিভিন্ন ধাপে বাড়তি ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার আদায় করেন।

অবৈধভাবে আদায়কৃত এই অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত্ত, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করে আসামিরা। দণ্ডবিধির ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এর আগে গত ২২ মার্চ দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস’র বাসা থেকে মাসুদ উদ্দিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »