• Home
  • দেশ
  • সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির ৩৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার
Image

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির ৩৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের তীব্র গরমের কষ্ট লাঘবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালটিতে ৩৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার দিয়েছেন।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম খোকনের হাতে ফ্যানগুলো তুলে দেন উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন। উপহার হিসেবে দেওয়া ফ্যানগুলোর মধ্যে ২৭টি সিলিং ফ্যান এবং ৮টি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে।

ফ্যান হস্তান্তরকালে মিলন হোসেন বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রত্যন্ত ও দূর-দূরান্তের গ্রাম থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। বর্তমান গরমে হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে বিদ্যমান ফ্যানগুলো পর্যাপ্ত না হওয়ায় ভর্তি থাকা রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। রোগীদের এই অবর্ণনীয় কষ্টের কথা চিন্তা করেই এমপি মহোদয় তার নিজস্ব তহবিল থেকে এই ফ্যানগুলোর ব্যবস্থা করেছেন। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরো, সাবেক সহ-সভাপতি শারফুল ইসলাম, সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম ও বিএনপি নেতা হানিফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

তীব্র গরমে রোগীদের স্বস্তি দিতে সংসদ সদস্যের এমন সময়োপযোগী ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের স্বজন।

Related Posts

1 Comments Text
  • Allison3845 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/7Dlil
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »