• Home
  • শিক্ষা
  • এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা-আসন বিন্যাস প্রকাশ
Image

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা-আসন বিন্যাস প্রকাশ

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রগুলোর কোড, নাম, ভেন্যু এবং আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আসন বিন্যাস ও কেন্দ্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানায়, ২০২৬ সালের আলিম পরীক্ষা আয়োজনের জন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরসহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্র হিসেবে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা, উত্তরা, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কোডসহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকার বাইরে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন জেলায়ও কেন্দ্র তালিকা চূড়ান্ত করা হয়েছে। নতুন করে ঢাকার উত্তরা অঞ্চলের ঢাকা উইমেন্স কলেজ এবং খিলক্ষেতের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান কেন্দ্র তালিকায় যুক্ত হয়েছে। নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্র যথাযথ নীতিমালা অনুসারে পরীক্ষাকেন্দ্রে প্রেরণ করতে হবে।

Related Posts

1 Comments Text
  • memek online says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Hello there! This post could not be written any better! Reading through this article reminds me of my previous roommate! He always kept talking about this. I will send this article to him. Fairly certain he will have a great read. Thank you for sharing!
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »