পঞ্চগড় প্রতিনিধি: কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপীচাকরী মেলা -২০২৬ অনু্ষ্ঠিত হয়েছে।গত শনিবার (১৩ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় জেলার বিভিন্ন খাতের ১৪টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় প্রায় ২৫০ জন চাকুরীপ্রার্থী অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শঈমী ইমতিয়াজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বারের সহ-সভাপতি আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মেহেদী হাসান খান বাবলা এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর গৌরাঙ্গনাথ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।
















