• Home
  • দেশ
  • জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে সিরাজদিখানে আলোচনা ও দোয়া মাহফিল
Image

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে সিরাজদিখানে আলোচনা ও দোয়া মাহফিল

লতা মন্যল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪টায় রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া চোকদারবাড়ি ঈদগা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম বাদল, সিরাজদিখান উপজেলা বিএনপির উপদেষ্টা কাজী মোস্তাক আহম্মেদ শ্যামল,মোঃ সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,মুন্সীগঞ্জ জেলা যুবদল আহব্বায়ক সদস্য আমজাদ হোসেন, সিরাজদিখান উপজেলা মহিলা দল সভানেত্রী মাহমুদা আক্তার.বিএনপি নেতা মাওলানা মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহদি রাস্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ন র্ভমিকা পালন করেছেন। বহুদলীয় গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাস্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা আরও বলেন,বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরন করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »