• Home
  • দেশ
  • কাউনিয়ার মীরবাগে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
Image

কাউনিয়ার মীরবাগে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্মেশ্বর মহেশা গ্রামে বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মামুন মিয়া (১৯) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে উপজেলার মীরবাগ ধর্মেশ্বর মহেশা গ্রামের একটি পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে যায় মামুন মিয়া। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। গোসলের একপর্যায়ে ৬ থেকে ৭ জন বন্ধু মিলে পুকুরে সাঁতার প্রতিযোগিতা শুরু করে। প্রথমবার পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সফলভাবে পৌঁছালেও দ্বিতীয়বার ওপার থেকে এপারে ফেরার সময় মাঝপুকুরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন মামুন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান।

এ সময় তার বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে মাছ ধরার জাল ব্যবহার করে খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে মামুন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিহাব উদ্দীন পানিতে ডুবে মামুন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »