• Home
  • দেশ
  • দেবীগঞ্জে সরকারী সেলাই মেশিন দেওয়ার নামে মহিলা নেত্রীর বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ
Image

দেবীগঞ্জে সরকারী সেলাই মেশিন দেওয়ার নামে মহিলা নেত্রীর বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

অডিও কল রেকর্ড ফাঁস

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারী সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে।ঘটনাটি ইতোমধ্যে অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পড়েছে। এনিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়েছে।

জানা যায় শুক্রবার (৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।অভিযুক্ত মহিলা দল নেত্রীর নাম নিশি আক্তার। তিনি পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া অডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না?’ এর জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাবো’।’এরপর ওই নারী বলেন, ‘আমি তো টেনশনে আছি, কী করব বুঝতেছি না। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছো না।’

এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছো। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি, নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও।’

কথোপকথনের একপর্যায়ে ওই নারী বলেন, ‘কী যে করব, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকত, তাহলে তো আর দৌড়াইতাম না।’

এরপর নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিবো।’

এ বিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে ফোন করলে তিনি পরে দেখা করতে বলেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে পাঠানো হয়েছে। ভাই ব্যস্ত আছেন। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

Related Posts

2 Comments Text
  • Lindsey1160 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/uruLo
  • Bailey2072 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/nCkju
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »