• Home
  • আন্তর্জাতিক
  • ট্রাম্পের স্বীকারোক্তি-‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো ভুল ছিল’
Image

ট্রাম্পের স্বীকারোক্তি-‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো ভুল ছিল’

‘যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি’ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজে ইরান বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কথা বলেন। খবর আল জাজিরা।

এসময় ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, “মার্কিন বাহিনীর বাগদাদ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।”

মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধ প্রসঙ্গে বলেন, “আমাদের ইরানে থাকা উচিত ছিল না, কিন্তু ইরানের সেই সক্ষমতা আছে; যদি আমরা ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত ইসরাইল থাকত না, সম্ভবত মধ্যপ্রাচ্যও থাকত না, এবং তারপর তারা সেখান থেকে কোথায় যেত?”

ড্রোনাল্ড ট্রাম্প দাবি করেন, “যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানি সামরিক বাহিনীকে রেহাই দিয়েছে।”

তিনি আরও বলেন, “তাদের সামরিক বাহিনীকে আমরা একরকম একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি, তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তাদের মধ্যে এমন অন্য লোকও আছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি।”

মার্কিন প্রেডিসডেন্ট আরও বলেন, “আমরা বিভিন্ন ধরনের নেতৃত্বকে (ইরানের) সরিয়ে দিয়েছি। আমরা আসলে তাদের সামরিক বাহিনীকে একা ছেড়ে দিয়েছি।”

তিনি বলেন, “এটা শুনে মানুষ অবাক হবে, যুদ্ধে এমন ভুলও হয়েছে যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন এবং তারপর এমন একটি দেশ তৈরি হয় যা, ৪০ বছরেও আর পুনর্গঠন করা যায় না।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *