• Home
  • জাতীয়
  • ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় ফিরল প্রথম ফিরতি হজ ফ্লাইট
Image

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় ফিরল প্রথম ফিরতি হজ ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি নিরাপদে বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজযাত্রীদের বহনকারী এই ফ্লাইটটি চলতি মৌসুমে ফিরতি হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে। ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ইমিগ্রেশন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

হজযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *