Image

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ৯টিই ঢাকায়

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১০ শিশু মারা গেছে।এ সময়ে মোট ৭৩২টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৫৮ শিশু।

হাম ও হামের উপসর্গে ঢাকায় ৯ ও সিলেটে ১টি শিশু মারা গেছে।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৮৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে।গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Related Posts

ঈদের ছুটিতে সড়কে থামেনি মৃত্যুমিছিল, সারাদেশে এক দিনে নিহত ২৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে গোপালগঞ্জে পাঁচজন, গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে…

ByBynewsadmin May 29, 2026

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে থেকে দেখে বুঝে ওঠার সুযোগ নেই ভেতরে কোনো টুর্নামেন্ট চলছে। স্টেডিয়ামের আশপাশে নেই কোনো…

ByBynewsadmin May 29, 2026

দ্রুত ফুরিয়ে আসছে আমেরিকার জরুরি তেলের ভান্ডার: সিএনএন’র প্রতিবেদন

ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের শেষ দিকে নির্বাচনি প্রচারের সময় আমেরিকার জরুরি বা কৌশলগত পেট্রোলিয়ামের মজুত (এসপিআর ) থেকে…

ByBynewsadmin May 29, 2026

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম…

ByBynewsadmin May 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *