রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পরলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারতে আসেন তার শোকাহত বাবা এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও অঝোরে কেঁদে ফেলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসীর…
