• Home
  • দেশ
  • দেবীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭ অডিশন অনুষ্ঠিত
Image

দেবীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭ অডিশন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ জাতীয় হিফজুলু কোরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার রাতে দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এই অডিশন অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ।ছাড়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »