• Home
  • দেশ
  • আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ
Image

আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরের টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সায়ের খাতুন নামে এক নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে উপজেলার বাহাদুরপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা ট্রাঙ্ক ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, নাকফুল, দুইটি হাতের বালা, ইসলামী ব্যাংকের একটি চেকের পাতা, জমি বন্ধক/পত্তন সংক্রান্ত স্ট্যাম্পসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সায়ের খাতুন জানান, ঘটনার সময় তিনি মেয়ের সংক্রান্ত প্রসবের কারণে মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি বাড়িতে এসে চুরির ঘটনা দেখতে পান। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »