সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ

0
37

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। রোববার ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে ‘মুক্ত’ ঘোষণা করেন বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, ‘অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’

বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মাধ্যমে প্রায় দুই দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গৃঞ্জন দেখা দেয়। অবশেষে তার অবস্থানের কথা জানা গেল।

NO COMMENTS

LEAVE A REPLY