• Home
  • দেশ
  • আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা
Image

আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুই জনকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

জানাযায়,সোমবার ( ২৪ আগষ্ঠ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের একটি দল আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান কালে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিচ নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশন সহ আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে রায়হান (২৫) এবং বশিপুর এলাকার মৃত আব্দুস কুদ্দুসের ছেলে মিঠু সরকার(৩২)কে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম গ্রেপ্তারকৃত রায়হানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং মিঠু সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত দুই জনকে সোমবার (২৪ আগষ্ঠ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »