• Home
  • দেশ
  • তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার
Image

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া থানাধীন দেবনগড় ইউনিয়নের লতিফগছ গ্রামের মজিবর রহমানের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহসিন আলীকে গ্রেফতার করা হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি এলাকার হকদুল ইসলামের ছেলে।এ ঘটনায় গ্রেফতার হওয়া মহসিন আলীর বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »