• Home
  • জাতীয়
  • দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
Image

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ৭৬ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তৌফীক নাওয়াজের মৃত্যু হয়।গণমাধ্যমকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফীক নাওয়াজ। হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে স্ত্রীর সঙ্গে দেখা করাতে নিয়ে আসেন স্বজনরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ। তিনি ধ্রুপদী সংগীতেরও চর্চা করতেন।জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি।

তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে সাড়া মেলেনি।

এবার তার মৃত্যুর পর আবার দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফীক নাওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »